চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ বিষয়ক সেমিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ভোটের জন্য গণতান্ত্রিক ভোটদান প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক সংগঠন ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’-এর আয়োজনে আজ ‘সংস্কার ও নির্বাচন: প্রেক্ষিত জাতীয় ঐক্য’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ (২৭ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এই সেমিনার। এতে দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেবেন। সেমিনারে সভাপতিত্ব করবেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুল্লাহ-আল-মামুন।

সেমিনারে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আমীর কায়সার চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোস্তাফা শামীম এবং বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান মুহাম্মদ গোলাম মোস্তাফা খান।

সেমিনারে নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হোসেন জিন্নাত রহমান, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আশিক শাবান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আলী রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়া বাংলাদেশ সিনেমাটোগ্রাফিক সোসাইটির সভাপতি মঞ্জুর কামাল, বিশিষ্ট কবি ও লেখক রওশন কুমার রনি, নাট্যকার ও সমাজকর্মী মোহাম্মদ হোসেন, গণমাধ্যম বিশ্লেষক রাকী জেসিন, ও সাংবাদিক শাহেদ শুকুর খান উপস্থিত থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যনির্বাচনসংস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT