চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৬
স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনের সর্বশেষ অগ্রগতি নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হাসপাতালটি এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কলেজের লেকচার গ্যালারি-১ এ এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) ডা. সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্লান্ট) ডা. অনিল প্রসাদ ভাট। তারা বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্তরোগের চিকিৎসা এবং আধুনিক কিডনি প্রতিস্থাপনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ভবিষ্যতে হাসপাতালে লিভার, বোন ম্যারো, বোন-জয়েন্ট ও কিডনি প্রতিস্থাপন সেবা চালুর লক্ষ্যে কাজ চলছে। তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।

সেমিনারে নেফ্রোলজি ও কিডনি বিশেষজ্ঞ প্যানেলে অংশ নেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন এবং সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল আহাম্মদ। হেমাটোলজি প্যানেলে ছিলেন লে. কর্নেল ডা. রুকসানা খানম, ডা. ফারহানা ইসলাম নীলা এবং ডা. মো. আখলাক-উল-ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, এইমস হেলথকেয়ার লিমিটেডের সিইও মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিকা মাহবুব এবং সমন্বয় করেন ডা. আয়েশা সিদ্দীকা।

Reneta

সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে রোগীদের আয়ু বৃদ্ধির পাশাপাশি তারা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিভার্সেল মেডিকেল কলেজকিডনিপ্রতিস্থাপনবৈজ্ঞানিক সেমিনারবোন ম্যারো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT