চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে বঙ্গোপসাগরে ভূরাজনীতি-নিরাপত্তা বিষয়ক সেমিনার

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৯:৪৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৪
শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গোপসাগরে ভূরাজনীতি, নিরাপত্তা ও বয়ান বিষয়ক গবেষণা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সমাজবিজ্ঞান অনুষদের রাজনীতি বিজ্ঞান বিভাগে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক আককাছ আহমদের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে একই বিভাগের পিএইচডির শিক্ষার্থী নুসরাত জাহান ডায়না তার চলমান গবেষণা “বঙ্গোপসাগরে ভূরাজনীতি, নিরাপত্তা ও বয়ান” এর প্রেক্ষাপট তুলে ধরেন।

নুসরাত জাহান ডায়না তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে ‘সমুদ্র সম্পদ’ আহরণের চেষ্টা করায় ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্রের মতো বৃহৎশক্তিগুলো বাংলাদেশের সাথে সাহায্য, সহযোগিতা, সমঝোতা চুক্তি ইত্যাদির মাধ্যমে পারস্পারিক সম্পর্ক ঘনিষ্ঠতর করতে চাইছে। ফলস্বরূপ বাংলাদেশে বৈশ্বিক যে বৃহৎ শক্তিগুলো আছে তাদের উপস্থিতি ক্রমে বাড়ছে।

তিনি বলেন, এই গবেষণায় ভারত মহাসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বঙ্গোপোসাগরের ওপর অন্যান্য প্রভাবশালী দেশগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশের ওপর ঠিক কোন ধরণের প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশের এক্ষেত্রে নিজস্ব পরিকল্পনা কী হবে, ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশ কীভাবে সুবিধা নিতে পারে পেতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করবো।

সেমিনারে রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক আককাছ আহমদ বলেন, আমরা বঙ্গোপসাগরকে ব্যবহার করে ভারত মহাসাগর এবং আরব সাগর দিয়ে দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এমনকি ইউরোপ আমেরিকার সাথে যোগাযোগ স্থাপন করছি। আমরা যদি রেভিনিউ কালেকশন বাড়াতে আমাদের সমুদ্র সম্পদকে কাজে লাগাতে চাই তাহলে এর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি সম্পর্কে জানা আবশ্যকীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT