সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যেকোন রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্ভব বলে মনে করেন চিকিৎসা সংশ্লিষ্টরা। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের আয়োজনে তৃতীয় সায়েন্টিফিক সভায় বিশেষজ্ঞরা ডায়াবেটিস ও অন্যান্য রোগের কারণ, প্রতিকার, করণীয় নিয়ে মতামত দেন। এতে ইনসেপটাসহ দেশ-বিদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানী বিভিন্ন সেশন পরিচালনা করে।







