খুলনা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে কায়েমি স্বার্থবাদী: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলা লেখা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম উপদেষ্টা একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, সামনে ফুলের সাজানো টেবিল ও বাংলা লেখা বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের ভিতর যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে একটি কায়েমি স্বার্থবাদী তা বিনষ্ট করার চেষ্টা করছে। যা কোন ক্রমেই হতে দেওয়া হবে না। যার কারণে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটা ধরে রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরে ইসলামী ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে উলামা মাশায়েখদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো. ইউসুপ আলী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক মো. তবিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মাদ জালাল আহমদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিষয়:ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…