চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম আয়ের মানুষদের জন্য ১২০ টাকায় সেহরি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৩৮ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশের মানুষজন সেহরি খাচ্ছেন, রমজানের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারে কম আয়ের মানুষদের জন্য মাত্র ১২০ টাকায় সেহরি সরবরাহ করছে শহরের প্রধান সড়কের ঝাউতলা এলাকায় অবস্থিত হোটেল জামান। তাছাড়া ছিন্নমূলদের ইফতার-সেহরি বিতরণের সেবামূলক কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছেন তারা।

রাতে সেহরি খেতে আসা দিনমজুর আবুল কালামসহ কয়েকজন জানান, সারাদিন পরিশ্রম করে পরিবার, বউ-বাচ্চা নিয়ে কোনো রকম জীবন চালাতে হয়। পছন্দ মতো ইফতার কেনার সামর্থ্যও নেই আমাদের। বিভিন্ন ভাতের হোটেলে সেহরি খেতে গেলে ২০০ থেকে ৩০০ টাকা লাগে। অথচ হোটেল জামানের মতো এরকম বিলাসবহুল একটি হোটেলে ১২০ টাকায় মাছ কিংবা মাংস সাথে ডাল-সবজি দিয়ে খাওয়া যায়।

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্ব গতির সময়ে এটা আমাদের জন্য বড় নিয়ামত বলে জানালেন সেহরি খেতে আসা রফিকুল ইসলাম।

হোটেল জামানের ব্যবস্থাপনা পরিচালক মো. হোসেন জামান ছোটন জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষেরা। রোজার মাসে খেটে খাওয়া এসব মানুষের ভোগান্তি আরও বেড়েছে। কাজের তাগিদে অনেকের সময় পথেঘাটে কাটাতে হয়। কিন্তু দাম বেশি হওয়ায় দোকান থেকে সেহরি কিনে খাওয়ার সুযোগ নেই তাদের। সেই কথা মাথায় রেখেই প্রথম রোজা থেকেই এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

তিনি আরও বলেন, প্রথম রোজা থেকেই ১২০ টাকায় সেহরি খাওয়ার সুযোগটি মানুষদের দেয়া হচ্ছে। অথচ এতে আমাদের অর্ধেকের চেয়ে বেশি ভর্তুকি দিতে হচ্ছে। তারপরও মহান আল্লাহকে খুশি করার জন্য এবং দিনমজুরসহ সাধারণ মানুষ যারা আছেন তাদের সাধ্যমতো সেহরি খেতে পারার জন্য এই ব্যবস্থা করেছি। পবিত্র রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালিয়ে যাব। এছাড়াও প্রতিদিন পথ শিশু ও গরিব অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী দেয়া হয়।

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একসঙ্গে মনির খানের ১০ ভিডিও গান!

পরবর্তী

রিমোট কর্মীদের থেকে এগিয়ে অফিসে এসে কাজ করা কর্মী

পরবর্তী
অফিসে কর্মীরা কম্পিউটার ব্যবহার করে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমোট কর্মীদের থেকে এগিয়ে অফিসে এসে কাজ করা কর্মী

বিএসএমএমইউর প্রক্টরিয়াল বোর্ডে প্রথম নারী ডা. ফাতিমা জোহুরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএমএমইউ’র প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী ডা. ফাতিমা জোহুরা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT