চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ৫ দিন নয়, ৩৬৫ দিন নিরাপত্তা নিশ্চিত করতে হবে: পূজা উদযাপন পরিষদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও শুধু পাঁচ দিনের উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ভাবলে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা।

আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সারা বছরব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবেই আমরা বৈষম্যবিরোধী ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হবে প্রায় পাঁচ হাজার পূজা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সরকারের উপদেষ্টারা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

Banglabid

নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে। সমাজে শান্তি ও সহনশীলতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় রাষ্ট্র আরও কার্যকর পদক্ষেপ নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাপূজামণ্ডপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT