সমাবেশকে কেন্দ্র করে সাভারে চেকপোস্ট, নিরাপত্তা জোরদার

সাভারে সমাবেশের কেন্দ্র করে চেকপোস্টে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাকির হাসান: রাজধানীতে বিএনপির সমাবেশ উপলক্ষে গতকাল থেকেই সাভারে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে ও উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকে এই চেকিং আরও জোরদার করা হয়। পুলিশ জানায়, গতকাল ভোর থেকে নাশকতা রোধে আমিনবাজার, বিরুলিয়া-মিরপুর সড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। এসময় যানবাহন তল্লাশীর পাশাপাশি যাত্রীদের পরিচয় নিশ্চিত করে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে।
অন্যান্য দিনের তুলনায় সড়ক-মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক কম। এই চেকপোস্ট বসানোর ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






