বাংলাদেশ

সচিবালয়ে কর্মচারীদের কর্মসূচি স্থগিত

চাকরির জন্য কর্মচারীদের বিশাল ভিড়, সচিবালয়ে কর্মসূচি স্থগিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে কর্মচারীদের কর্মসূচি স্থগিতের কারণে বিশাল সংখ্যক কর্মচারী ভিড় করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বুধবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান আন্দোলনকারীদের এক নেতা নূরুল ইসলাম।

নূরুল ইসলাম বলেন, আলোচনা অব্যাহত থাকায় তারা কর্মসূচি স্থগিত করেছেন এবং আগামীকাল বুধবার কোনো কর্মসূচি তারা পালন করবেন না।

বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের বলেন, তারা আন্দোলনকারীদের কথা শুনেছেন এবং সেগুলো তারা বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব কয়েকজন সচিবের সাথে একটি বৈঠক করেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে নতুন অধ্যাদেশ অনুমোদনের পর গতকাল গেজেট আকারে জারি হয়। এর আগে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কর্মচারীরা এটি বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করে আসছে।

বিষয়:আন্দোলন স্থগিত কর্মসূচি স্থগিত স্থগিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…