চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহে ‘দামাল’, বাড়ছে হল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২২
বিনোদন
A A

চলতি সপ্তাহ জুড়ে ঢাকার সিনেমাপ্রেমীরা বুঁদ হয়েছিলেন রায়হান রাফী পরিচালিত ছবি ‘দামাল’-এ। সিনেপ্লেক্সগুলোতে ছিল উপচে পড়া ভিড়। দ্বিতীয় সপ্তাহেও অবস্থা অপরিবর্তিত থাকছে।

কোনো হল থেকে ‘দামাল’ নামেনি, বরং দ্বিতীয় সপ্তাহে দুটি হল বাড়ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির।

বৃহস্পতিবার বিকেলে পরিচালক রায়হান রাফী চ্যানেল আই অনলাইনকে বলেন, সাভারের সৈনিক ক্লাব ও ঢাকার চিত্রামহলে নতুন করে চলবে ‘দামাল’। দুই জায়গা থেকে একটু বেশি অনুরোধ এসেছে। সাভার থেকে আর্মি পার্সনরা দামাল-এ আগ্রহী হয়েছেন। এ কারণে আমরা দিচ্ছি। নইলে আমাদের পলিসি অনুযায়ী তৃতীয় সপ্তাহের আগে নতুন হলে দিতাম না। যে ২২ হলে মুক্তি পেয়েছিল ‘দামাল’, সবগুলোতে দ্বিতীয় সপ্তাহেও চলবে।

Banglabid

মুক্তির আগে ঢাকায় বিভিন্ন প্রচারণার ফলে দর্শকদের আকর্ষণ কাড়ে ‘দামাল’। রাফী বলেন, দ্বিতীয় সপ্তাহে আমরা ঢাকার বাইরে প্রচারণায় যাবো। বিভিন্ন হলে হলে গেলে আমাদের বিশ্বাস নতুন সপ্তাহে ঢাকার বাইরের দর্শকরা হলে আসবে এবং তৃতীয় সপ্তাহ থেকে আরও বেশি হলে চলবে ‘দামাল’।

গেল ঈদে লাইভ টেকের প্রযোজনায় রাফী পরিচালিত ‘পরাণ’ সুপারহিট হয়। মুক্তির তৃতীয় সপ্তাহ থেকে বাড়তে থাকে হলসংখ্যা। এদিকে, মাসের শুরু হওয়ার দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকেও ‘দামাল’-এর দর্শকরা আরও বাড়বে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

মুক্তির পর থেকে যারাই ‘দামাল’ দেখছেন প্রশংসা করছেন। ঢাকার দর্শকদের কথা, চলতি বছরের অন্যতম সেরা ছবি ‘দামাল’। ফুটবল-মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেম সবকিছুই চমৎকারভাবে পর্দায় তুলে ধরেছেন রাফী!

Reneta

মুক্তিযুদ্ধের সময়কার গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’। ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্তেখাব দিনারদামালবিদ্যা সিনহা মিমরাফীরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদসুমিতহল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT