জনপদ

নিহত বৈমানিক তৌকিরের দ্বিতীয় জানাজা রাজশাহীতে অনুষ্ঠিত

নিহত বৈমানিক তৌকিরের দ্বিতীয় জানাজা রাজশাহীতে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে নিহত বৈমানিক তৌকিরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত, মুসল্লিরা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিমান বিধ্বস্তে নিহত বৈমানিক তৌকির ইসলাম সাগরের দ্বিতীয় জানাজা রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২২ জুলাই বিকেল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।

জানাজায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডলসহ প্রশাসন ও নগরীর গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

এর আগে, বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে নিহত বৈমানিক তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ নগরীর উপশহর এলাকায় তৌকিরদের ভাড়া বাসায় নেওয়া হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নেওয়া হয় জানাজাস্থলে।

জানাজা শেষে তৌকিরের মরদেহ নগরীর সপুরা কবরস্থানে দাফন করা হয়।

বিষয়:জানাযা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…