চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৪:০৬ অপরাহ্ণ ২২, জুন ২০২৩
শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসবের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রঙ্গিন ফলের বর্ণিল উৎসব’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব মৌসুমী ফল উৎসবের আয়োজন করেছে। নানান স্বাদের রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে জবি প্রেসক্লাবে আয়োজিত হয় ফল উৎসব।

বৃহস্পতিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় প্রেসক্লাবের কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়৷ আম, জাম, কাঁঠাল, লটকন, লিচু, কাঠ লিচু, আনারস, পেয়ারাসহ প্রায় ১৫ ধরনের দেশিয় ফলের সমারোহ ঘটে জবি প্রেসক্লাবের এ আয়োজনে।

ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

Banglabid

এসময় কামালউদ্দীন আহমদ বলেন, ‘আমাদের ছয় ঋতুর দেশ। মৌসুম বেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসাথে পাই। মৌসুমি সকল ফল’ই আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এসময়ে প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন খুবই ভালো লাগল।’

সভাপতির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, ‘আমাদের দেশ প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশিয় ফলগুলো পুষ্টি ও গুণগতমাণে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ এ পড়ন্ত বিকেলে সবাই মিলে একসাথে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন৷’

সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ বলেন, ‘মধুমাসে প্রতিবারের ন্যায় এবারও আমরা ফল উৎসব আয়োজন করেছি৷ পরিবার-পরিজন ছেড়ে আমরা দূরে থাকলেও বন্ধু-সহকর্মী, শিক্ষকদের সাথে একসাথে ফল খাওয়া ভিন্ন আমেজ তৈরি করেছে৷ এর মাধ্যমে কিছুটা হলেও পারিবারিক আবহ পাওয়া গেছে৷’

Reneta

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রেসক্লাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় উদ্বিগ্ন এমএফসি

পরবর্তী

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ ও সিইসি’র পদত্যাগ চেয়ে নোটিশ

পরবর্তী
অফিসে বসে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বিষয়ক আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ ও সিইসি’র পদত্যাগ চেয়ে নোটিশ

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা: ৯৯ বার পেছালো তদন্ত প্রতিবেদন

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT