চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সী মোরগ’ দিয়ে খুলছে জাতীয় নাট্যশালা মিলনায়তন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

সরকার পতনের পর থেকে রীতিমত স্থবির বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম। গেল মাসে নতুন মহাপরিচালক যোগদানের পর গেল সপ্তাহে শিল্পকলায় যোগ দিয়েছেন নতুন ছয় পরিচালক। তারই ধারাবাহিকতায় জাতীয় নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ স্বল্প পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে বাংলাদেশ থিয়েটারের নাটক ‘সী মোরগ’। মূলত এই মঞ্চায়নের মধ্য দিয়েই দ্বার খুলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির।

বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিল্পকলা একাডেমিতে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই কিছু নির্দেশনা অনুসরণ সাপেক্ষে শুক্রবার থেকে শুরু হচ্ছে মঞ্চায়ন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ- এর সক্রিয় ভূমিকা এবং তত্বাবধানের মাধ্যমে উন্মুক্ত হতে যাচ্ছে শিল্পকলা একাডেমি মিলনায়তন।

এ বিষয়ে মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, ‍“বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাষ্ট্রের এক ইতিবাচক পালাবদলের প্রেক্ষাপটে অনিচ্ছাকৃত বিরতির পর নতুন করে নাট্যশিল্পচর্চার দ্বার উন্মুক্ত করেছে। এই শুভক্ষণে অংশীজনদের সবাইকে আমি অভিবাদন ও শুভেচ্ছায় সিক্ত করতে চাই। পাশাপাশি, আহ্বান রাখছি যে, এমন শিল্পচর্চা করুন যাতে বাংলাদেশ রাষ্ট্রকে হাজার মালভূমির বৈচিত্র্যে ভরপুর এক সৃষ্টিশীল সাংস্কৃতিক-রাজনৈতিক জনপদরূপে আমরা কল্পনা করতে পারি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর শিক্ষার্থী-জনতার অভ্যূত্থানের ভেতর দিয়ে যে বহুত্ববাদী সাংস্কৃতিক আত্মার স্বর আমরা শুনতে পাই, তার ভিত্তিতে, একক কোনো দলীয় বয়ানের বিপরীতে, ভয়হীন প্রশ্ন জাগানিয়া মুক্ত চিন্তা ও কল্পনার সাংস্কৃতিক চর্চাকে বেগবান করুন। বহু বৈচিত্র্যময় শিল্পকলা চর্চার মাধ্যমে একটি শক্তিশালী সিভিল সোসাইটি গড়ে তুলুন যারা সকল প্রকার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সকল সময়ে শিল্পের ভাষায় আপামর জনগণের হৃৎস্পন্দনকে তুলে ধরবে”

বাংলাদেশ থিয়েটারের ৬ষ্ঠ প্রযোজনা “সী মোরগ” দর্শক নন্দিত এক ব্যতিক্রমী হাসির নাটক। এটি রচনা করেছেন আসাদুল্লাহ ফারাজী এবং নির্দেশনা দিয়েছেন হুমায়ূন কবীর। শনিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে আরণ্যকের “ময়ুর সিংহাসন”।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটারনাটকমঞ্চলিড বিনোদনসিনেমাসী মোরগ
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT