চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘ও সোহাগী’ এবং ‘নিরুদ্দেশ’ চলচ্চিত্রের প্রদর্শনী

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:২০ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২৩
প্রবাস সংবাদ
A A
কানাডায় চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী দর্শক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে রোববার (৫আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে ‘ও সোহাগী’ এবং ‘নিরুদ্দেশ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় ছবিটির নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। সভায় ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচিত্রের পটভূমিতে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ও সোহাগী সিনেমাটি স্বপ্নবঞ্চিত নারী-শিশুর বৃত্তাকার জীবনের বিয়োগান্ত উপাখ্যান। বিশ্বময় সমাজের সর্বত্র আমাদেরই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা রহস্যময় পুরুষের ঘৃণ্য লালসা ও ভয়াল পাশবিকতার থাবা ভালোবাসার অগণিত শিশু, কিশোরী ও নারীর স্বপ্ন-সম্ভাবনাকে গ্রাস করে অবলীলায়। আবহমানকালের ক্ষয়িষ্ণু বাস্তবতার সেই অন্তঃক্ষরণ, স্বপ্নভাঙা মানব হৃদয়ের বেদনা ও অপূর্ণ জীবনের অব্যক্ত বিলাপ এ কাহিনীতে রূপক ও বহুস্তর জাদুময় ব্যঞ্জনায় প্রকাশিত।

Banglabid

উপস্থিত সবাইকে ছবি দু’টি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সহপাঠী বন্ধুবর বায়াজীদ গালিব আমার একজন প্রিয় লেখক। আমার চলচিত্র প্রদর্শনীর আয়োজনের জন্য তাকে অশেষ ধন্যবাদ। বিদেশ বিভুঁয়ের প্রবাসীদের বাংলা চলচ্চিত্র দেখার আগ্রহ ও উপস্থিতি আমাকে মোহিত করেছে। তিনি বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি সংগঠন কে ব্যবস্থাপনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী বলেন, ড. জাহাঙ্গীরের মতো চলচ্চিত্র নির্মাতা আমাদের বর্তমান সমাজে খুবই প্রয়োজন। পরবর্তী প্রজন্মের জন্য তার এই ধারা অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লাহ রফিক বলেন, ‘ও সোহাগী’ চলচ্চিত্রে বাংলাদেশের নারী সমাজের দুর্দশার সঠিক চিত্র ফুটে উঠেছে।

Reneta

প্রকৌশলী সাইফুল ইসলাম রিপন বলেন, ড. জাহাঙ্গীরের মতো একজন গুনী নির্মাতাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। তার চলচ্চিত্রে বর্তমান সমাজের সঠিক চিত্র ফুটে উঠেছে।

বিশিষ্ট রম্যগল্পের লেখক বায়াজিদ গালিব বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী জাহাঙ্গীর একজন সফল চলচ্চিত্র নির্মাতা। তার সান্নিধ্যে দীর্ঘদিন কাটিয়েছি, আমরা একসাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে কাজ করেছি, কিন্তু তার এমন বিরল প্রতিভার কথা জানা ছিল না। আজ তার নির্মিত চলচিত্র দেখে আমি মুগ্ধ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র পক্ষ থেকে ড. মোহাম্মদ জাহাঙ্গীরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ড. জেবুন্নেসা চপলার  পরিচালনায় ও সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যালগেরীর বিশিষ্ট ব্যাক্তি বর্গ এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডঃ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নির্মিত ও নির্মাণাধীন স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ৭টি। প্রকাশিত গ্রন্থ ২২ টি। ‘ও সোহাগী’ চলচ্চিত্রটি ইতিমধ্যেই দেশ-বিদেশের ১৪ টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে ভয়াবহ বৃষ্টিতে ১০ জনের মৃত্যু

পরবর্তী

এবার কলকাতায় পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি পরিবর্তনের আলাপ

পরবর্তী
পাকিস্তান ও ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা ম্যাচের ট্রফি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কলকাতায় পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি পরিবর্তনের আলাপ

বাড়িতে আরশোলা দূর করতে টমেটো ও লবঙ্গ ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসাবাড়ি থেকে আরশোলা দূর করবেন যেভাবে

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT