চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ পর্যন্ত বৃষ্টির জয়, পয়েন্ট ভাগাভাগি করল ইংল্যান্ড-স্কটল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরে ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে কয়েক দফা হানা দিয়েছিল বৃষ্টি। অপেক্ষা পেরিয়ে ওভার কমিয়ে খেলা গড়ালেও শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টির। ইংল্যান্ডকে ব্যাটিংয়ের সুযোগ না দিয়েই পরিত্যক্ত হয়েছে লড়াই। স্কটিশদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই আসর শুরু করতে হয়েছে ইংলিশদের।

বার্বাডোজে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই । তবে যথাসময়েই টস সম্পন্ন হয়। টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। এর পরেই পরেই হানা দেয় বেরসিক বৃষ্টি। বাধা কাটিয়ে প্রায় ঘণ্টাখানেক পর খেলা গড়ায়। স্কটল্যান্ডের ইনিংসের ৬.২ ওভারে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। ততক্ষণে স্কটিশদের সংগ্রহ দাঁড়ায় ৫১ রানে।

বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। পরে ১০ ওভারে নেমে আসে লড়াই। বৃষ্টির পর নেমে অবিচ্ছিন্ন থেকেই ইনিংস শেষ করেন মাইকেল জোন্স ও জর্জ মুন্সে। কোনো উইকেট না হারিয়ে ৯০ রানের সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। বৃষ্টি আইনে ১০ ওভারে ইংল্যান্ডকে লক্ষ্য দেয়া হয় ১০৯ রান।

চারটি চার ও দুটি ছক্কায় ৩০ বলে ৪৫ রানে জোন্স এবং ৩১ বলে ৪১ রান করেন মুন্সে। তার ইনিংসেও ছিল চারটি চার ও দুটি ছক্কার মার।

ইংনিস বিরতিতে আবারও বৃষ্টি নামে ব্রিজটাউনে। অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। আগামী ৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড আর ৮ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। দুটি ম্যাচই গড়াবে বার্বাডোজের ব্রিজটাউনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বৃষ্টিলিড স্পোর্টসস্কটল্যান্ড২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত

জুন ১৪, ২০২৬

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

জুন ১৪, ২০২৬

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় না বসুন্ধরার বাসিন্দারা

জুন ১৪, ২০২৬

জেদ্দায় ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরামের সম্মেলন

জুন ১৪, ২০২৬

ব্রাজিল পরের ম্যাচে ‘ভালো’ করবে: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT