চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইন্সল্যাবে ওই ভবনে ৪ কারণে বিস্ফোরণ, ধারণা পুলিশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার সাইন্সল্যাবে ভবনে বিস্ফোরণের ছবি, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত কাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সাইন্সল্যাবের ভবনটিতে চারটি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একটি হলো শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও এসি বিস্ফোরণও হতে পারে।

বিস্ফোরণের ঘটনায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মারা গেছেন তিনজন।

Banglabid

বিল্ডিংয়ের অবস্থা ভালো নয়
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিল্ডিংয়ের অবস্থা এখন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ, বিল্ডিংয়ের অবস্থা ভালো নয়। ভবনটির তিনতলায় ছোট ছোট অফিস ছিল এবং একটি ইন্সুরেন্স কোম্পানির অফিস ছিল। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি এই মুহূর্তে ভবনটিতে কারো প্রবেশ করা উচিৎ হবে না। আমরা ঝুঁকি নিয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল ঘুরে এসেছি ও পরিদর্শন করেছি। রোববার ৫ মার্চ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

চার কারণে বিস্ফোরণ ঘটতে পারে
তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চারটি কারণে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। একটি হলো শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও এসি বিস্ফোরণও হতে পারে । তবে এই মুহূর্তে সঠিক কারণ বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে সঠিক কারণ জানা যাবে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পুলিশ জানিয়েছে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের সব মার্কেট ও দোকান।

Reneta

বিস্ফোরণের কারণে ধোঁয়া ও ক্ষতি দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ বিস্ফোরণের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরণ হওয়া ভবনের ভেতরে ডিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস একসঙ্গে কাজ শুরু করেছে। গোটা ভবন ক্রাইম সিন ইউনিটের হলুদ ফিতা দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে।

নিহত ৩, হাসপাতালে ১৪
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।

বিস্ফোরণের ঘটনায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আটজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা হলেন- জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), অজ্ঞাত পুরুষ (৪০), তাজ উদ্দিন (৩০), কবির (৩২), রাবেয়া খাতুন (১৭), নুরুন্নবী (২৫) ও কামাল (৪০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের ঘটনায় রোববার বেলা পৌনে ১২টার দিকে দগ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা হলেন- নূরনবী (২৩), আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), হাফিজুর রহমান (৩২) ও জহুর আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন। তিনি বলেন, সায়েন্সলাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জন এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা যা বলছেন
বিস্ফোরণের পরপর গ্যাসের গন্ধ এলাকায় ছড়িয়ে যায় বলে চ্যানেল আই অনলাইনকে জানান রিপন নামের এক ব্যক্তি। বিস্ফোরণের পর প্রথমে কিছু দেখতে পারছিলাম না। সব কিছু ধোয়ায় আচ্ছন্ন ছিল। তারপর আমরা মানুষকে উদ্ধারে নেমে গেলাম।

শোয়েব জানান, হঠাৎ তিন তলা থেকে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ পাই। বিস্ফোরণের কারণে গ্লাস ভেঙে পড়ছিল। পরে আহত দুজনকে রিকশায় তুলে দিয়েছি। পরে তাদের কি হয়েছে আর বলতে পারছি না।

এরআগে রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সায়েন্স ল্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূরত্ব ঘুচল সাকিব-তামিমের

পরবর্তী

দেশের সম্মানে আর্জেন্টিনার মন্ত্রীর কাছে কিছু দাবী করেননি ফেনীর মতিন

পরবর্তী
প্রতিবন্ধী যুবক বৈদ্যুতিক চেয়ারে বসে চলাফেরা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সম্মানে আর্জেন্টিনার মন্ত্রীর কাছে কিছু দাবী করেননি ফেনীর মতিন

ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবনে বিস্ফোরণ নাশকতা নয়, দুর্ঘটনা: ডিএমপি কমিশনার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT