অপরাধ

রাজধানীতে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার, যেখানে রোগী ও স্বজনরা প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে ফয়সাল আরাফাত নূরনবী নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাতে তাকে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে মধ্যরাতে তার মৃত্যু হয়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সে মান্ডা হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) উত্তম কুমার মিত্র জানান, খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মুগদা হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের কাছে থেকে জানা গেছে সে মানসিকভাবে অসুস্থ ছিল। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওই কিশোরের মামা জাহাঙ্গীর জানান, ফয়সাল মানসিকভাবে অসুস্থ ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায়। সেই ওই এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

বিষয়:ঝুলন্ত মরদেহ উদ্ধার মুগদা থানা স্কুলছাত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…