চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে করোনা নিয়ে মিথ্যা প্রচার করায় স্কুলছাত্র আটক

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৪:২৬ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, নাটোর
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস নিয়ে মিথ্যা প্রচারণা চালানোয় নাটোরে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রকে আটক করা হয়েছে। নিছক মজা করার জন্য সরকারের বিভিন্ন পরিসেবা নম্বরে ফোন করে নিজেকে আব্দুল করিম পরিচয় দিয়ে জানান, তিনি করোনায় আক্রান্ত। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে এসেছেন। বর্তমানে শ্বাসকষ্টে ভুগছেন, তার জরুরি চিকিৎসা দরকার।

জেলা পুলিশ এরপর আব্দুল করিমকে উদ্ধারে হন্য হয়ে মাঠে নামে। নাটোর-২ আসনের সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল উদ্ধারকারী দলসহ তাকে উদ্ধারের চেষ্টা করলে আটক ছেলেটি ৪ বার মিথ্যা ঠিকানা প্রদান করে হয়রানি করেন।

কোথাও তাকে না পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতের নেতৃত্বে পুলিশের একটি দল নাটোর সদর উপজেলার লক্ষীপুর টলটিলিয়া পাড়া থেকে মোবাইলসহ সুমন নামের ওই ছেলেটিকে সোমবার সন্ধ্যার দিকে আটক করে।

আটক সুমন(১৪) একই গ্রামের মোঃ নরীনুরের ছেলে। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটক ছেলেটির মোবাইল সিডিআর পর্যালোচনায় দেখা যায় ৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সে সরকারি টোল ফ্রি ৩৩৩ নম্বরে ৩১৬ বার, ১৬২৬৩ নম্বরে ৬৩ বার, ১০৬৫৫ নম্বরে ৪০ বার, ১০৯ নম্বরে ৩১ বার এবং ৯৯৯ এ ২৩ বার কল করে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছেন। এর ফলে সরকারি সম্পদ ও সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি ভূক্তভোগী জনগণ সরকারি গুরুত্বপূর্ণ সেবা হতে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি মিথ্যা তথ্য প্রদান করায় মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ প্রশাসনসহ দায়িত্বরত অন্যান্য সংস্থা হয়রানির শিকার হয়েছে।

পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের অনুরোধ করা হয়, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন তারা যেন মোবাইলের অপব্যবহার করে এমন বিভ্রান্তিমূলক তথ্য প্রদান না করে।এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ: করোনাভাইরাসকরোনাকরোনা ভাইরাসনাটোরস্কুলছাত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৩৩৮২, মৃতের সংখ্যা ১১০

পরবর্তী

করোনাভাইরাস: মুগদা ও বক্ষব্যাধি হাসপাতালে পিপিই দিলো গাজী গ্রুপ

পরবর্তী

করোনাভাইরাস: মুগদা ও বক্ষব্যাধি হাসপাতালে পিপিই দিলো গাজী গ্রুপ

বরিশালে মারা যাওয়া যুবকের ‘করোনা নেগেটিভ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT