চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র বহনকারী সৌদি জাহাজ ইটালিতে আটক

অস্বীকার করছে দেশটির জাতীয় শিপিং কোম্পানি ‘বাহরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের বাহরি ইয়ানবু নামের একটি জাহাজ ইটালির জেনোয়া বন্দরে আটক করেছে সেখানকার কর্মীরা। তবে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলছে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি ‘বাহরি’।

বুধবার (১৩ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, গত সোমবার এক বিবৃতির মাধ্যমে ইসরায়েলের জন্য অস্ত্র বহণ করার বিষয়টি অস্বীকার করে শিপিং কোম্পানি ‘বাহরি’।

এর আগে বাহরি ইয়ানবু নামের জাহাজটি গত শুক্রবার (৮ আগস্ট) ইটালির জেনোয়া বন্দরে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা এ জাহাজে ইটালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল। এর মধ্যে আবু ধাবির জন্য তৈরি একটি ওটো মেলারা কামানসহ ট্যাংক বা ভারী অস্ত্রও ছিল বলে জানা গেছে।

ইটালির সংবাদমাধ্যমে বলা হয়, বন্দরকর্মীরা জানতে পারেন, জাহাজটিতে ইতোমধ্যেই অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা ইসরায়েলে পৌঁছানোর কথা। এরপর ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করে। জেনোয়ায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকেই অস্ত্র বোঝাই করা হয়।

তবে এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি শিপিং কোম্পানি ‘বাহরি’। সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

তারা জানায়, ফিলিস্তিন প্রসঙ্গে সৌদি আরবের নীতির প্রতি এবং সব আন্তর্জাতিক ও স্থানীয় নীতিমালার প্রতি বাহরি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

Reneta

বিবৃতিতে বলা হয়, কোম্পানিটি কখনো ইসরায়েলে কোনো পণ্য পাঠায়নি বা এ ধরনের কার্যক্রমে জড়িত হয়নি। তাদের সব কার্যক্রম কঠোর পর্যালোচনা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সম্পন্ন হয়। বাহরি অভিযোগ করেছে, এ ধরনের খবর তাদের সুনাম ক্ষুণ্ণ করছে এবং প্রয়োজনে তারা আইনি ব্যবস্থা নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল-সৌদি আরবইসরায়েলের জন্য সৌদির জাহাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পরবর্তী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৩, সাহায্য নিতে গিয়ে প্রাণ গেল ১৯ জনের

পরবর্তী
ছবি: ত্রাণ নিতে যাওয়া গাজাবাসী (আলজাজিরা)

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৩, সাহায্য নিতে গিয়ে প্রাণ গেল ১৯ জনের

পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ জয় উদযাপন ক্যারিবীয়দের।

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল উইন্ডিজ

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের ফুটবলে মেয়েরা এগিয়ে: নারী এমপিরা বিশ্বকাপে কে কার সমর্থক

জুলাই ১৯, ২০২৬

স্কালোনিকে এখন সর্বকালের সেরা কোচ বলা যেতে পারে?

জুলাই ১৯, ২০২৬

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT