ফুটবল

লিভারপুল থেকে আল আহলিতে ফিরমিনো

ফিরমিনো আল আহলির সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন, দুইজনের হাসিমুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরমিনো আল আহলির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত, দুইজনের হাসিমুখ ও ফুলের তোড়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত মৌসুমে ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে গেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর সৌদি লিগে ঠিকানা খুঁজতে হিড়িক পড়ে গেছে! চলতি দলবদলে করিম বেনজেমা, এনগোলো কন্তে, জোতা যোগ দিয়েছেন লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে। লিভারপুল থেকে আল আহলিতে গেলেন রবের্তো ফিরমিনোও। চুক্তি হয়েছে ২০২৬ পর্যন্ত, তবে জানা যায়নি বছরে কত অর্থ আয় করবেন।

আল আহলির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ৩১ বর্ষী ফরোয়ার্ড ফিরমিনো বলেছেন, ‘সবসময় বড় দলেই খেলেছি, এবার নতুন দল আল আহলিতে যাত্রা শুরু।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২০১৫ সাল থেকে পথ চলা শুরু করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুলে সঙ্গে। অলরেডদের হয়ে ৩৬২ ম্যাচ খেলে গোল করেছেন ১১১টি। গত ৮ বছরে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন।

আল আহলিতে ফিরমিনো সতীর্থ হিসেবে পাচ্ছেন চেলসি থেকে যোগ দেয়া সেনেগাল গোলরক্ষক এডুয়ার্ড মেন্দিকে। তিনিও দলবদলের চলতি মৌসুমে যোগ দিয়েছেন ক্লাবটিতে।

সৌদি প্রো লিগে তারকা খেলোয়াড়দের আনার পেছনে বড় লক্ষ্য হল, বিশ্বের সেরা পাঁচ লিগের তালিকায় জায়গা করে নেয়া। এই লক্ষ্য পূরণ করতে গত জুনে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) দেশের চারটি শীর্ষ ক্লাবের দায়িত্ব নিয়েছে।

বিষয়:আল-আহলি ফিরমিনো রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…