চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজের প্রস্তুতি গ্রহণে বাংলাদেশের প্রশংসায় সৌদি সরকার

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:০৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
প্রবাস সংবাদ
A A

এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুততম সময়ে হজের কার্যক্রম শুরু করায় বাংলাদেশের প্রশংসা করেছে সৌদি সরকার।

রোববার ১৯ জানুয়ারি মক্কায় বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন।

জানা গেছে, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ-২০২৫ মোতাবেক ১৪৪৬ হিজরি মৌসুমে বিভিন্ন চুক্তি যেমন মোয়াল্লেম বা সার্ভিস কোম্পানির নির্ধার , ক্যাটারিং, জেদ্দা মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফা ময়দানে হজ যাত্রীদের জন্য তাবু নির্ধারণ, পরিবহন ব্যবস্থা , আবাসন, স্বাস্থ্য সেবা ছাড়াও হাজি সেবা সংশ্লিষ্ট সকল চুক্তি আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।

কোন হজ অফিস কিংবা হজ এজেন্সি (মোনাজ্জেম) নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিসমূহ সম্পন্ন করতে না পারলে তার দায়-দায়িত্ব সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় নিবে না এবং কার্যক্রম সম্পাদনের সময়ও বৃদ্ধি করা হবে না মর্মে বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়।

এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১শ জনসহ বাংলাদেশের বেসরকারি ব্যবস্থাপনার ৭০টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মোট ৮৭ হাজার ১শ জন হজযাত্রী পবিত্র হজ্জ পালন করবেন বলে জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা রয়েছে। গত বছরের ন্যায় এবছরও রুট টু মক্কা ইনিশিয়েটিভ এর আওতায় আশকোনা হজ ক্যাম্পে বাংলাদেশের হজ যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করবেন বলে জানা গেছে।

মতবিনিময় সভায় ধর্ম মন্ত্রণালয়ের হজ অনু বিভাগের অতিরক্ত সচিব মতিউল ইসলাম, কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কন্সাল হজ আসলাম উদ্দিন ,ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এম ওয়াই আলাউদ্দিনের নেতৃত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশসৌদি সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি: বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল-গ্যাসের সরবরাহ সচল রাখতে পারবে?

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT