ধর্ম ও জীবন

হজের প্রস্তুতি ১৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে সৌদি সরকারের নির্দেশ

অফিসে দুই ব্যক্তি আলোচনা করছেন, একজনের মুখাবয়ব স্পষ্ট।. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে দুই ব্যক্তি আলোচনা করছেন, একজনের মুখাবয়ব স্পষ্ট, অন্যজনের পেছনের দিকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি বছরের হজের প্রস্তুতি ১৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে সৌদি সরকার।

সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হলেও বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সি এখনও হজ কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ না করায় সংশয় দেখা দিয়েছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে।

সৌদি সরকারের বেধে দেয়া সময়ের মধ্যে মক্কা-মদিনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক। মদিনায় বাংলাদেশ হজ মিশনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে বেসরকারি এজেন্সিগুলোকে দ্রুত হজের কার্যক্রম শেষ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সি মক্কা-মদিনায় বাড়ি ভাড়া এখনও শুরু করেনি বলে জানা গেছে। যদিও সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে হজের যাবতীয় প্রস্তুতি।

 

বিষয়:১৪ ফেব্রুয়ারি নির্দেশ পবিত্র হজ সৌদি আরব সৌদি সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…