চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় তহবিল অপব্যবহার করেছেন সৌদি যুবরাজ: হিউম্যান রাইটস ওয়াচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি যুবরাজের ছবি, তিনি একটি অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছু অসার প্রকল্পে তেল-সমৃদ্ধ দেশটির রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের পাশাপাশি অধিকারও লঙঘন করছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

নিউইয়র্ক-ভিত্তিক সংস্থাটির ৯৩ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে মোহাম্মদ বিন সালমান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর তার নিয়ন্ত্রণ নিয়েছেন, যে প্রতিষ্ঠানটি এখন এক দশক আগের ৮৪ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৯২৫ বিলিয়ন মূল্যের সম্পদ পরিচালনা করছে।

মানবাধিকার সংস্থাটি ২০১৭ সালে শুরু হওয়া হাই-প্রোফাইল দুর্নীতিবিরোধী অভিযানের সময় মোহাম্মদ সালমান অভিজাত সৌদিদের কোম্পানি ও সম্পদ জব্দ করেন বলে অভিযোগ এনে বলেছে যে, ওই বছরই তিনি তার পিতা বাদশাহ সালমানের উত্তরসূরি হিসেবে যুবরাজ (ক্রাউন প্রিন্স) মনোনিত হন। পরে পিআইএফ এই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটির নিয়ন্ত্রন নিয়ে নেয়।

Banglabid

প্রতিবেদনে পিআইএফ’র মালিকানাধীন কোম্পানিগুলোর তহবিল যুবরাজ মোহাম্মদের স্বপ্নের ‘ভিশন ২০৩০’এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে ব্যবহার করা হয়। সৌদি অর্থনীতিতে বৈচিত্র আনতে এই ভিশন ২০৩০ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সৌদি মরুভূমিতে ভবিষ্যত মেগা-সিটি নিওম তার এই পরিকল্পনার মধ্যে অন্যতম । এ প্রকল্পের স্থানে বাসবাসরত সেখানকার বাসিন্দাদের উচ্ছেদ করা হয়।

উপকূলীয় শহর জেদ্দায় বিলাসবহুল বিপনীবিতান নির্মাণ ও পর্যটন উন্নয়নের পথ তৈরি করার জন্য স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। এর ফলে সেখানকার মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিআইএফ’র মাধ্যমে যুবরাজ সালমান তার একক সিদ্ধান্তে রাষ্ট্রীয় অর্থনৈতিক শক্তিগুলোকে একত্রিত করেছেন।

তবে পিআইএফ বিশ্বব্যাপী সৌদি আরবের সুনাম বাড়িয়ে দিতে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে। যার মধ্যে খেলাধুলায় বিশাল বিনিয়োগের মাধ্যমে বিশ্বের শীর্ষ ফুটবলার, টেনিস তারকা, গলফার ও ফর্মুলা ওয়ানকে উপসাগরীয় রাষ্ট্রটিতে আকৃষ্ট করেছে। ফিফা কংগ্রেস ২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের বিড আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য প্রস্তুত রয়েছে।

Reneta

সৌদি আরবই এ আয়োজনের একমাত্র প্রার্থী। সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক হওয়া মোহাম্মদ বিন সালমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি যুবরাজহিউম্যান রাইটস ওয়াচ
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT