চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক খাসোগি হত্যা বিষয়ে কিছুই জানতেন না সৌদি ক্রাউন প্রিন্স: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ন ১৯, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে সংঘটিত সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সমর্থন জানিয়ে দাবি করেন, খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে ক্রাউন প্রিন্স কিছুই জানতেন না।

এনডিটিভি জানিয়েছে, হোয়াইট হাউসে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুই নেতার বৈঠকের সময় এক সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তুললে ট্রাম্প বলেন, আপনি যে ভদ্রলোকের কথা বলছেন, তাকে অনেকেই পছন্দ করতেন না। যাই হোক না কেন, ঘটনা ঘটেছে, তবে ক্রাউন প্রিন্স এই সম্পর্কে কিছুই জানতেন না। অতিথিকে বিব্রত করতে এমন প্রশ্ন করার দরকার নেই।

২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, খাসোগি হত্যাকাণ্ডের অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করে, বেআইনি এজেন্টদের কারণে এই ঘটনা ঘটেছে। তাই ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য মার্কিন গোয়েন্দা সংস্থার ওই মূল্যায়নের বিরোধী।

এই প্রসঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, খাসোগি হত্যাকাণ্ড বেদনাদায়ক এবং বড় একটি ভুল ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাউন প্রিন্সজামাল খাসোগিডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT