চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে মসজিদ-মাদ্রাসা নির্মাণে আগ্রহী সৌদি দাতব্য সংস্থা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৪:৪২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৬
ধর্ম ও জীবন, প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা মারকাজুল আল ইসলামী। এ বিষয়ে সংস্থাটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ।

শুক্রবার (৩ এপ্রিল) মক্কায় ধর্মমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম এ আগ্রহের কথা জানান।

বৈঠকে ধর্মমন্ত্রী বলেন, মারকাজুল আল ইসলামী ইতোমধ্যে বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তা দেশের ধর্মীয় শিক্ষা ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংস্থাটির চেয়ারম্যান জানান, অতীতে বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ দরিদ্র শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে তাদের প্রতিষ্ঠান। ভবিষ্যতেও নতুন করে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সুবিধাবঞ্চিতদের জন্য প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সংস্থাটি অন্ধ শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রমসহ মানবিক নানা উদ্যোগ পরিচালনা করে আসছে এবং এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। ধর্মমন্ত্রী এ সময় সংস্থাটিকে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং মানবকল্যাণমূলক যেকোনো উদ্যোগে ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকার সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত মারকাজুল আল ইসলামী বাংলাদেশে মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি বেওয়ারিশ লাশ দাফনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, ইসলামী শিক্ষা বিস্তারে দেশের বিভিন্ন জেলায় প্রায় ৭০টি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ ও পরিচালনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মমন্ত্রীনির্মাণমসজিদ-মাদ্রাসামারকাজুল আল ইসলামীশাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদসৌদি দাতব্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT