চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানচিনি ‘অগ্রহণযোগ্য’ কাজ করেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ান কাপে সাউথ কোরিয়ার বিপক্ষে টাইব্রেকার শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে গিয়েছিলেন সৌদি আরবের কোচ রবের্তো মানচিনি। ঘটনায় ক্ষমাও চেয়েছেন ইতালিয়ান কোচ। সৌদি ফুটবলের সভাপতি অবশ্য বলছেন, এমন ঘটনা ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’।

এশিয়ান কাপে শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে টাইব্রেকারে সাউথ কোরিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে সৌদি আরব। ম্যাচের প্রায় শেষমুহূর্ত পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি আরব দেশটি। যোগ করা সময়ের ৯ মিনিটে গোল করে সাউথ কোরিয়াকে সমতায় ফেরান চো গুয়ে-সাং।

অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে সাউথ কোরিয়া। টাইব্রেকারে সৌদির সামি-আল নাজেই ও আবদুলরহমান ঘারিবের শট রুখে দেন কোরিয়ার গোলকিপার জো হেইয়ুন-উ।

টাইব্রেকারে কোরিয়ার হি-চ্যানের চতুর্থ শটটি নেয়ার আগে ডাগআউট থেকে স্টেডিয়ামের টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান কোচ মানচিনি। পরে চ্যান বল জালে জড়ালে বিদায় নিশ্চিত হয় সৌদির।

এমন কাণ্ডের পর ক্ষমা চেয়ে ৫৯ বর্ষী মানচিনি বলেছেন, ‘আমি ঘটনাটির জন্য ক্ষমাপ্রার্থী। ভেবেছিলাম ম্যাচ শেষ হয়ে গেছে। এ কারণেই চলে গেছি। কাউকে অসম্মান করতে চাইনি। দলের সব ফুটবলারকে ধন্যবাদ জানাতে চাই, তারা অনেক উন্নতি করছে।’

সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল-মিসেহাল পরে ইতালিয়ান কোচের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার আগে কোচের চলে যাওয়া পুরোপুরি অগ্রহণযোগ্য। এ বিষয়ে তার সঙ্গে আমরা আলোচনায় বসব, কেনো তিনি এমন ঘটিয়েছেন। তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার অধিকার রয়েছে। এসবকিছুর পরেই উপযুক্ত পদক্ষেপের সিদ্ধান্ত নেব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল-মিসেহালমানচিনিলিড স্পোর্টসসাউথ কোরিয়াসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাধীনতা পুরস্কার পাওয়ায় কানাডায় ড. জহুরুল করিমকে সংবর্ধনা

এপ্রিল ২৮, ২০২৬
ক্লড চ্যাটজিপিটি জেমেনি

ক্লড-চ্যাটজিপিটি-জেমেনি: কে এগিয়ে, কার কী ক্ষমতা?

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার টাকার বেশি

এপ্রিল ২৮, ২০২৬

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT