চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলায় আগ্রহী সৌদি আরব

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:৫৩ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবে ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল।

প্রিন্স সৌদ বিন মিশাল এর আগ্রহের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) জানান, বাংলাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা এবং এ খেলায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরী সক্ষমতা রয়েছে।

বাংলাদেশের টি-টুয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা ও সফলতার বিষয় উল্লেখ করে আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও রাষ্ট্রদূত জানান।

Banglabid

বুধবার (২৬ জুলাই) রিয়াদে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর সাথে এক বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

প্রিন্স মিশাল সৌদি আরবে ক্রিকেটকে এগিয়ে নিতে তার বিভিন্ন মেয়াদি পরিকল্পনার কথা ব্যক্ত করলে তা বাস্তবায়নে বাংলাদেশ কিভাবে সৌদি আরবকে সহযোগিতা করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সৌদি ক্রিকেট ফেডারেশনকে বাংলাদেশ সফর ও সরেজমিনে ক্রিকেটিয় পরিবেশ, প্রশিক্ষণ, ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। আর ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ক্রিকেট বিষয়ে দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সৌদি ক্রিকেট ফেডারেশন এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা তুলে ধরেন।

প্রিন্স সৌদ বিন মিশাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে তথ্যচিত্র দেখে তার মুগ্ধতার কথা ব্যক্ত করেন। বৈঠকে তিনি বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, সামাজিক উন্নতি ও অন্যান্য বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রদূত বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নতির চিত্র তুলে ধরেন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিশন বাস্তবায়নে কাজ করে চলেছে বলে জানান। প্রিন্স মিশাল আগামী দিনে বাংলাদেশ সফর ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আগ্রহ ও প্রকাশ করেন।

Reneta

বৈঠকে সৌদি ক্রিকেট ফেডারেশন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের নিয়ে বিভিন্ন ক্রিকেট ইভেন্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করে। এছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ, টেলেন্ট হান্ট, ক্রিকেট প্রতিযোগিতাসহ নানা বিষয় আয়োজনের বিষয় উল্লেখ করে সৌদি ক্রিকেট ফেডারেশন।

বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে সৌদি আরবে ক্রিকেট ইভেন্ট আয়োজনে সহযোগিতার কথা উল্লেখ করে ফেডারেশন। বৈঠকে সৌদি ক্রিকেট ফেডারেশনের ভাইস চেয়ারম্যান নাওয়াফ ময়েদ আল ওতাইবি, প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক সাজ্ঞা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT