আন্তর্জাতিক

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রবিবার

আকাশে চাঁদ ও সূর্যাস্তের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে চাঁদ ও সূর্যাস্তের রঙিন আকাশের মনোরম দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুসলিম বিশ্বের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামীকাল রোববার (৩০ মার্চ) দেশটি উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

শনিবার (৩১ মার্চ) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে আজ শাওল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে আগামীকাল (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া।

এছাড়া ভারত, ইন্দোনেশিয়ায় ও মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এই তিনটি দেশেই আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

বিষয়:ঈদুল ফিতর সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…