চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজন কমিয়ে বিপদে, লিভারের রোগে ভুগছেন বলিউড অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০২২
বিনোদন
A A
বলিউড অভিনেতা ওজন কমানোর জন্য চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চরিত্রের প্রয়োজনে এক মাসে ১০ কেজি ওজন কমিয়েছেন বলিউড অভিনেতা সত্যজিৎ দুবে। জানা গেছে, তড়িঘড়ি করে ওজন কমাতে গিয়ে ভয়াবহ লিভারের সমস্যার ভুগছেন অভিনেতা।

সত্যজিৎ দুবের ক্যারিয়ারের পরবর্তী ছবি ‘অ্যায়ে জিন্দেগি’ এখন মুক্তির অপেক্ষায়। এই ছবির চরিত্রের প্রয়োজনে এক ধাক্কায় ১০ কেজি পর্যন্ত ওজন কমাতে হয়েছে সত্যজিৎকে। আর অল্প সময়ে ওজন কমাতে গিয়ে লিভার সিরোসিসের সমস্যায় ভুগছেন ‘অলওয়েজ কাভি কাভি’ খ্যাত অভিনেতা।

‘প্রস্থনম’-এ খল চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা সত্যজিৎ দুবে। ‘মুম্বাই ডায়রিজ: ২৬/১১’-এ অহন মির্জার চরিত্রে সত্যজিতের অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। সত্যজিৎ যখন কোনও চরিত্রে অভিনয় করেন তখন তিনি সেই চরিত্রের গভীরে পৌঁছে যান। পর্দায় নিজেকে সঠিকভাবে উপস্থাপনের চেষ্টা করেন তিনি।

‘অ্যায়ে জিন্দেগি’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরে শুটিং শুরুর আগে খুব বেশি সময় ছিল না অভিনেতার। এক মাসের মধ্যেই ছবির কাজ শুরু হয়েছিল। চরিত্রের প্রয়োজনে তার ১০ কেজি পর্যন্ত ওজন কমানো প্রয়োজন ছিল। সেই জন্য শুধুমাত্র টমেটো আর শসা খেয়ে দিনের পর দিন কাটিয়েছেন সত্যজিৎ। সেই সঙ্গে চলত তরল খাবার। প্রতিদিন ১০ কিলোমিটার পর্যন্ত হাঁটতেন। এভাবে মাত্র ২৭ দিনের মধ্যে ১০ কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলেছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

এরপর একই ছবির জন্য কিছুটা ওজন বাড়ানোর প্রয়োজন পড়ে অভিনেতার। হাতে ছিল মাত্র তিন দিন। এই তিনদিন অভিনেতা শুধু পিজা আর ফাস্টফুড খেয়ে থাকেন। সেই সময়ে স্বাস্থ্যের চিন্তা মাথায় আসেনি তার। শুধু একটাই বিষয় মাথায় ছিল চরিত্রের সঙ্গে নিজের লুক যেন মানানসই হয়। এতেই ঘটে বিপত্তি।

সূত্র: কইমই

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বে খাদ্যের কোন অভাব নেই, যা অভাব তা মানবসৃষ্ট: প্রধানমন্ত্রী

পরবর্তী

শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পরবর্তী
প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মাগুরায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহতের খবরের জন্য চ্যানেল আই ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT