চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শনিবার বিকেল’ নিয়ে শুনানি, জানা গেলো যে সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

প্রায় ৪ বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। সিনেমাটির মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত তোলপাড়।

তারমধ্যেই সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের আপিল কমিটি শনিবার (২১ জানুয়ারি) শুনানির দিন ধার্য করে।

জানা গেছে, এদিন আপিল কমিটি ‘শনিবার বিকেল’ সিনেমাটি পুনরায় দেখেছেন। এসময় আপিল কমিটির সাথে ‘শনিবার বিকেল’ এর প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান, নির্মাতা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।

তার বরাতে ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, আপিল কমিটি ‘শনিবার বিকেল’ সিনেমাটি দেখেছেন। ছবিটি নিয়ে সিদ্ধান্ত নিতে দুই একদিন সময় চেয়েছেন তারা।

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে রয়েছেন।

‘শনিবার বিকেল’ মুক্তি চেয়ে বহুদিন ধরেই প্রতিবাদে সরব সংশ্লিষ্টরা। গেল বছরে ছবিটি মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হন দেশের সাংস্কৃতিক কর্মীরা। বিবৃতি দিয়েছেন দেশের ১৩০জন সংস্কৃতি কর্মী।

Reneta

‘চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে’ –এমন আশঙ্কায় ‘শনিবার বিকেল’ মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড।

বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে সেই সময়েই আপিল করে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পর ছাড়পত্রের বিষয়ে দীর্ঘ দিনেও কোনও সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশনিবারশনিবার বিকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT