বিনোদন

ফারুকীর ‘শনিবার বিকেল’ মুক্তির পক্ষে সরব দেশের নির্মাতারা

তিন ব্যক্তি একটি রেস্টুরেন্টে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ব্যক্তি একটি রেস্টুরেন্টে বসে আলোচনা করছে, একটি ক্যামেরার সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় তিন বছর ধরে দেশের সেন্সরের গ্যাঁড়াকলে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। ‘চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে’ –এমন আশঙ্কায় মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড। 

বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে সেই সময়েই আপিল করে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পর ছাড়পত্রের বিষয়ে দীর্ঘ দিনেও কোনও সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড।

জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ১২টি দেশের স্বনামধন্য অভিনেতারা। যার মধ্যে আছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক, বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ এবং ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

ছবিটি মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভালসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। এরমধ্যে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ছবিটি দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার অর্জন করে।

‘শনিবার বিকেল’ মুক্তি দিতে সম্প্রতি সরব হয়েছেন দেশের মেধাবী ও তরুণ নির্মাতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে তারা সেন্সর বোর্ডের উদ্দেশে সিনেমাটি মুক্তির অনুরোধ জানাচ্ছেন।

‘মনপুরা’ খ্যাত গিয়াস উদ্দিন সেলিম থেকে শুরু করে শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী সহ এই সময়ের আশফাক নিপুণ, রায়হান রাফীরাও সিনেমাটি মুক্তির পক্ষে নিজেদের মতামত তুলে ধরছেন।

অমিতাভ রেজা

শিহাব শাহীন

চয়নিকা চৌধুরী

অনিমেষ আইচ

মেজবাউর রহমান সুমন

আবু শাহেদ ইমন

রেদওয়ান রনি

মোস্তফা কামাল রাজ

আদনান আল রাজীব

আশফাক নিপুণ

রায়হান রাফী

সঞ্জয় সমদ্দার

শঙ্খ দাশগুপ্ত

বিষয়:অনিমেষ আইচ অমিতাভ রেজা আদনান আল রাজীব আশফাক নিপুণ ইয়াদ হুরানি চয়নিকা চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…