বিনোদন

শুক্রবার ওটিটিতে আসছে ‘শনিবার বিকেল’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না মিললেও এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্মে

বাংলাদেশি সিনেমা শনিবার বিকেলে আসছে শো-র জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য নির্মিত সিনেমার পোস্টার, যেখানে তিনজন প্রধান চরিত্রের ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না মিললেও চলতি বছরের মার্চে আমেরিকা ও কানাডায় মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্মে। 

ভারতীয় প্লাটফর্ম সনি লিভে আগামি শুক্রবার স্ট্রিমিং হতে যাচ্ছে ‘শনিবার বিকেল’। এই সিনেমার প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করে এমন ঘোষণাই দিয়েছে সনি লিভ। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকীও।

হলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘শনিবার বিকেল’ দেশের সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় সাড়ে চার বছর ধরে। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে বহু চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ হয়েছে ছবির শুটিং। অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

বিষয়:ইন্তেখাব দিনার ইয়াদ হুরানি ওটিটি ওটিটি প্লাটফর্ম জাহিদ হাসান নুসরাত ইমরোজ তিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…