বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সরকারের সচিব ডা. মো. সারোয়ার বারী।
আজ রোববার ৭ জুলাই তিনি যোগদান করেন। গত বৃহস্পতিবার ৪ জুলাই সরকার তাকে পদোন্নতি পূর্বক এই পদে নিয়োগ প্রদান করে।
সরকারের সচিব পদে পদোন্নতি ও বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে পদায়নের আগে সারোয়ার বারী স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।







