অর্থনীতি

বিনিয়োগের সকল সেবা ‘বিডা-ওয়ান স্টপ সার্ভিসে’

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগের সকল সেবা নিয়ে আলোচনা করছেন একজন কর্মকর্তা, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক জায়গাতেই বিনিয়োগ সংক্রান্ত সব সেবা মিলবে- সেই ধারণা থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে। বিডা, বেপজা, বেজা এবং হাইটেক পার্কে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ঝামেলামুক্ত সেবা দিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

শুধু করোনাকালেই বিডার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে প্রায় ৪০ হাজার সেবা পেয়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারের ১৪টি মন্ত্রণালয় ও বিভাগের সেবাদানকারী সংস্থাগুলো এখনো পূর্ণ সহযোগিতা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিডা চেয়ারম্যান।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

বিষয়:বিডা বেজা বেপজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…