আদালত

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিস্পত্তি

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঐতিহ্যবাহী স্থাপনা, দেশের বিচার বিভাগীয় ভবন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উচ্চ আদালত সম্পর্কে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আনা আদালত অবমাননার আবেদনটি পর্যবেক্ষণসহ নিস্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন বলে জানান রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন।

ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া সারজিস আলমের স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে সারজিস আলমকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। সে নোটিশের জবাব না পেয়ে সারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে এই আইনজীবী হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষে আদালত আজ  এই আদেশ দেন।

বিষয়:সারজিস আলমহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…