অন্যান্য

সরস্বতী পূজা আগামীকাল

সরস্বতী দেবীর প্রতিমা রঙিন পটভূমিতে সাজানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরস্বতী পূজা উপলক্ষে একটি প্রতিমা রঙিন পটভূমিতে সাজানো হচ্ছে, যেখানে একজন শিল্পী তার মুখ ও চোখের বিস্তারিত কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীকাল বৃহস্পতিবার সনাতন ধর্মালম্বীদের অন্যতম শ্রীশ্রী সরস্বতী পূজা। বাণী র্অচনা ও নানা আয়োজনের বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী সরস্বতীর চরণে পুস্পার্ঘ্য অর্পন করবেন অগনিত ভক্ত। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জে. এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার সরস্বতী পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের বিকাশ ঘটিয়ে অজ্ঞতার সকল অন্ধকার দূর করবেন।

সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।

বিষয়:সনাতন সরস্বতী পূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…