মার্কিন কংগ্রেসে প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারাহ ম্যাকব্রাইড

মার্কিন কংগ্রেসে প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারাহ ম্যাকব্রাইডের ছবি, তিনি একটি শহরপথে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে পার্লামেন্ট ও গভর্নর নির্বাচন। প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সারাহ ম্যাকব্রাইড।
বিবিসি জানিয়েছে, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সিনেটর সারাহ ম্যাকব্রাইড পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধিসভার নির্বাচনে জয়ী হয়েছেন।
৩৪ বছর বয়সি ম্যাকব্রাইড ২০২০ সালে ডেলাওয়্যার স্টেট সিনেটে নির্বাচিত হয়ে প্রথম ট্রান্সজেন্ডার সিনেটর হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন।
ম্যাকব্রাইড ২০১৬ সালে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মার্কিন জাতীয় রাজনৈতিক দলীয় কনভেনশনে বক্তব্য রেখেছিলেন এবং ২০১২ সালে বারাক ওবামার প্রশাসনে হোয়াইট হাউসে ইন্টার্নশিপ করেছিলেন।
নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রথম হওয়া মানে সেরা হওয়া, কিন্তু এসব কিছুই ততটা গুরুত্বপূর্ণ নয় যদি আমি ডেলাওয়েয়ারের জন্য সেরা কংগ্রেস সদস্য হতে না পারি।






