চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কা সিরিজে কিউইদের অন্তর্বর্তী অধিনায়ক স্যান্টনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী নভেম্বরে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে খেলবে কিউইবাহিনী। সিরিজে মিচেল স্যান্টনারকে অন্তর্বর্তী অধিনায়কের দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড বোর্ড। গ্রীষ্মের পরে ঘরের মাঠে সিরিজের আগে স্থায়ী অধিনায়কের নাম জানাবে তারা।

গত মে মাসে টি-টুয়েন্টি বিশ্বকাপে কেন উইলিয়ামসনের নেতৃত্বে খেলেছিল নিউজিল্যান্ড। বিশ্বআসরের পর আর সাদা বলের ক্রিকেট খেলেনি দলটি। গতবছর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা, টম ল্যাথামের নেতৃত্বে।

প্রায় পাঁচমাস পর সাদা বলের ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড। আগামী ৯ ও ১০ নভেম্বর ডাম্বুলায় টি-টুয়েন্টি সিরিজের দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ১৩ নভেম্বর ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। ১৭ ও ১৯ নভেম্বর পাল্লেকেলেতে সিরিজের বাকি দুটি ম্যাচে লড়বে লঙ্কা-কিউইবাহিনী।

সিরিজ দুটি সামনে রেখে মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড। স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড জাতীয় দলে প্রথমবার জায়গা ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার নাথান স্মিথ ও উইকেটরক্ষক ব্যাটার মিচেল হে।

লঙ্কা সিরিজে নিউজিল্যান্ডের টি-টুয়েন্টি এবং ওয়ানডে দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, লোকি ফার্গুসন, জ্যাক ফাউলকস, ডিন ফক্সক্রফট, মিচ হে (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম রবিনসন, নাথান স্মিথ, ইশ সোধি, উইল ইয়ং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্যান্টনার
শেয়ারTweetPin

সর্বশেষ

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬

বিশ্রামের জন্য জন্মস্থান রোসারিওতে ফিরেছেন মেসি

জুলাই ২২, ২০২৬

মার্কিন হামলায় তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT