চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের মহামঞ্চে ‘লাল-সবুজ’, আলোচনায় সঞ্জয়ের পোশাক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১৩, জুন ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করাটাই যেকোনো শিল্পীর জন্য স্বপ্নের অর্জন। কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব সেই অর্জনকে আরও বিশেষ করে তুললেন নিজের শিকড়কে বিশ্বমঞ্চে তুলে ধরে।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয় জানিয়েছিলেন, তাঁর সঙ্গে থাকবে ‘এক টুকরো বাংলাদেশ’! শুক্রবার রাতে কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সেই প্রতিশ্রুতির বাস্তব রূপই দেখল বিশ্ব।

বিশ্বকাপ উপলক্ষে ফিফার নতুন গান ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয় দেব, আন্তর্জাতিক তারকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ শিল্পী ভেজেড্রিম। তবে পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের নজর কাড়ে সঞ্জয়ের বিশেষ কস্টিউম।

তাঁর জ্যাকেটজুড়ে ফুটে উঠেছিল বাংলাদেশের পরিচয়ের নানা প্রতীক। ছিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের নকশা, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজ পতাকার অনুষঙ্গ।

পারফরম্যান্সের সময় একাধিকবার তিনি নিজের জ্যাকেটের হাতার দিকে ইঙ্গিত করে এসব নকশা দর্শকদের সামনে তুলে ধরেন। যেন বিশ্বকাপের কোটি দর্শকের সামনে নিজের পরিচয় আর শিকড়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন।

Reneta

বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর মাধ্যমে দেশের সংস্কৃতি ও পরিচয়ের এমন সরাসরি উপস্থাপন বিরল বলেই মনে করছেন অনেকে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সঞ্জয়ের জন্ম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। পরে বাবা সন্তোষ দেব ও মা মিতা দেবের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানেই সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করেন। দীর্ঘ পথচলার পর এবার জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উদ্বোধনী মঞ্চে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টকানাডাগাননোরা ফাতেহিফিফা বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬বলিউডবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোবিশ্বকাপ-২০২৬লিড ২০২৬লিড বিনোদনসঞ্জয় দেবসির সরিসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT