চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবে কি ‘মুন্না ভাই থ্রি’ আসছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

সঞ্জয় দত্ত অভিনীত ছবি ‘মুন্না ভাই এমবিবিএস’ মুক্তি পেয়েছিলো ২০০৩ সালে। এর তিন বছর পর ছবিটির দ্বিতীয় কিস্তি ‘লাগে রহো মুন্নাভাই’ মুক্তি পায়। এরপর বিভিন্ন সময়ে তৃতীয় কিস্তি নিয়ে কানাঘুষা চললেও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।

তবে বৃহস্পতিবার সকালে সঞ্জয় দত্তের প্রকাশিত একটি ছবি নতুন করে ভাবাচ্ছে ‘মুন্নাভাই’ প্রেমীদের।

বৃহস্পতিবার সকালে সঞ্জয় একটি ছবি শেয়ার করেছেন যেখানে তার পাশে দেখা গেছে আরশাদকে। ছবিতে দেখা যাচ্ছে দুই অভিনেতার পরনে কয়েদির পোশাক। কারাগারে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন তারা।

ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের মতো আমাদের প্রতীক্ষারও অবসান হলো। আমার ভাই আরশাদের সঙ্গে আরও একটি দারুণ ছবিতে জুটি বাঁধলাম। আপনাদের ছবিটি দেখানোর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’

ছবিটি শেয়ার করেছেন আরশাদও। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে হচ্ছে! আমার ভাইয়ের সাথে জুটি বাঁধলাম আরেকটি মজার ছবির জন্য। আমাদের অপেক্ষা আপনাদের চেয়েও বেশি দীর্ঘ ছিল।’

পোস্টারটি শেয়ার করার পর নিমিষেই তা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভক্তদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে উপচে পড়ছে কমেন্ট বক্স। এক ভক্ত লিখেছেন, ‘মুন্না ভাই ও সার্কিট।’ আরেকজন লিখেছেন, ‘মুন্না ভাই আসছে। পোস্টার দেখে তো এমনই মনে হচ্ছে।’

Reneta

নতুন সিনেমাটির নাম প্রকাশ করা না হলেও লেখা হয়েছে ছবিটি পরিচালনা করবেন সিদ্ধান্ত সাচদেব এবং প্রযোজনা করবেন সঞ্জয় দত্ত নিজেই। ছবিটি মুক্তি পাবে চলতি বছরেই।

 

View this post on Instagram

 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)

সূত্র: পিঙ্কভিলা 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরশাদবলিউডমুন্না ভাইমুন্না ভাই থ্রিসকালসঞ্জয়সঞ্জয় দত্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT