চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বালি ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছেছে: পরিবেশ উপদেষ্টা

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৭:০৫ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
- সেমি লিড, পরিবেশ, রাজশাহী
A A
পরিবেশ উপদেষ্টা পরিবেশের ক্ষতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সারাদেশে বালি ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছেছে। এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ (১৯ মে) সোমবার রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। সম্প্রতি এই স্থান থেকে ইজারা ছাড়া স্থানীয় বিএনপি নেতারা মাটি ও বালি উত্তোলন করছিলেন বলে অভিযোগ উঠে, যার ফলে বাংলাদেশ পুলিশ একাডেমি, উপজেলা কমপ্লেক্সসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়ে।

উৎসমুখ পরিদর্শনে এসে রিজওয়ানা হাসান বলেন, এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভরাট হয়ে যাওয়া নদীর ১৮ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে এবং মুখে নির্মিত স্লুইসগেট অপসারণ করা হবে।

তিনি জানান, পদ্মা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় বড়ালেও প্রভাব পড়েছে। ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তির নবায়ন ও পদ্মার ন্যায্য পানির হিস্যা আদায়ের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

রিজওয়ানা হাসান আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড একসময় একচ্ছত্র ক্ষমতায় থাকলেও এখন সমন্বিত পরিকল্পনার প্রয়োজন। নদী রক্ষা কমিশন, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় কম খরচে কার্যকর প্রকল্প গ্রহণ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, অন্তত নদীর মোহনার পুনঃখনন ও স্লুইসগেট অপসারণ কাজ যেন দেখে যেতে পারি এবং ভবিষ্যতের জন্য একটি সুপরিকল্পিত রূপরেখা রেখে যেতে পারি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ উপদেষ্টাবালু ও মাটি দস্যুতা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, কী বলছেন চিকিৎসক?

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT