বাংলাদেশ

পহেলা বৈশাখে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নানা কর্মসূচি

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর লোগো, যেখানে একটি পাখি ও বাংলাদেশের পতাকার রঙ ব্যবহৃত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাঙালির সবচেয়ে বড় ও সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ-১৪৩১ উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্যে রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান হবে।

অনুষ্ঠান উদ্বোধন করবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বৈশ্বিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। উদ্বোধন পর্বে অংশ নেবেন জোট নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।

আয়োজনে থাকছে একক ও দলীয় গান, নাচ ও আবৃত্তি এবং পথ নাটক।

বিষয়:কর্মসূচী পহেলা বৈশাখ সম্মিলিত সাংস্কৃতিক জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…