অন্যান্য খেলা

বিশ্ব সাঁতারে টাইমিংয়ে উন্নতি করেছেন সামিউল-যুথী

বাংলাদেশের সাঁতারু সামিউল-যুথী আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামিউল-যুথী বিশ্ব সাঁতারে পদক জিতেছেন, তিনি তার কৃতিত্বের জন্য প্রশংসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হা‌ঙ্গে‌রির বুদা‌পে‌স্টে বিশ্ব সাঁতার প্রতি‌যো‌গিতা‌য় নি‌জেদের টাইমিংয়ে উন্ন‌তি করেছেন বাংলাদেশের সা‌মিউল ইসলাম ও যুথী খাতুন। হিটে বিদায় নিলেও নি‌জে‌দের সেরা টাইমিং কর‌তে পে‌রে‌ছেন দুজনই।

বৃহস্পতিবার ছে‌লে‌দের ৫০ মিটার ব‌্যাকস্ট্রো‌কে ২৫.০৯ সে‌কেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন সামিউল। তার ক্যারিয়ারসেরা টাইমিং এটি। গতমা‌সে জাতীয় সাঁতা‌রে সা‌মিউল ৫০ মিটার ব‌্যাকস্ট্রো‌কে ২৬.৭৯ সে‌কেন্ড সময় নি‌য়ে জাতীয় রেকর্ড গ‌ড়ে‌ছি‌লেন। হা‌ঙ্গেরি‌তে ৫০ জ‌নের ম‌ধ্যে ৪৮তম হয়েছেন লাল-সবুজর এ প্রতিনিধি।

মে‌য়ে‌দের ৫০‌মিটার ব‌্যাকস্ট্রো‌কে ৩১.৯৪ সে‌কেন্ড সময় নিয়েছেন যুথী। যা তার আগের সেরা টাইমিং থেকে ০.০৮ সে‌কেন্ড কম। ৫৬ জ‌নের ম‌ধ্যে ৫০তম হ‌য়ে‌ছেন। ত‌বে নি‌জের ১ নম্বর হি‌টে ৮ জ‌নের ম‌ধ্যে অর্জন করেছেন তৃতীয় স্থান।

১০০ মিটার ব‌্যাকস্ট্রোকে ৫৪.৩৭ সেকেন্ড সময় নিয়েছে সামিউল। এর আগে জাতীয় সাঁতা‌রে ৫৮.২৭ সে‌কেন্ড সময় নিয়েছিলেন।

বিষয়:বুদাপেস্ট সাঁতার সামিউল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…