কর্পোরেট নিউজ

রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক সামি আশরাফ

সামি আশরাফের ছবি, নতুন পরিচালক হিসেবে পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক সামি আশরাফের ছবি, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

করপোরেট খাতে অভিজ্ঞতাসমৃদ্ধ ইউনিলিভারের সামি আশরাফ এবার যুক্ত হয়েছেন রিমার্ক-হারল্যানে। তিনি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ইউনিলিভারের সঙ্গে তার সুদীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞতার আলোকে নতুন কর্মক্ষেত্রে হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার বিভাগের দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

সামি আশরাফ প্রাণ-আরএফএল গ্রুপেও সংযুক্ত ছিলেন। তার ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ার ছিল অন্যতম বহুজাতিক কোম্পানি ইউনিলিভারে। বাংলাদেশ, ভারত থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার জন্য বিভিন্ন ভূমিকা নিয়েছেন। স্কিন ক্লিনজিং ও ওরাল কেয়ারের বিভাগীয় প্রধান, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্র্যান্ড ম্যানেজার লাইফবয়, সাউথ এশিয়া ক্লাস্টার পার্সোনাল কেয়ার ম্যানেজার হিসেবে দয়িত্ব পালন করেন।

সামি আশরাফ ইউনিলিভার বাংলাদেশে চ্যানেল ও ক্যাটাগরি ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ও ভারত উভয় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড যেমন সার্ফ এক্সেল, লাক্স, ডোভ, ক্লোজআপ, লাইফবয় ইত্যাদির সাথে কাজ করেছেন।

বিষয়:রিমার্ক হারল্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…