কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে আবু তালেব (২৮) নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২৯ এপ্রিল ভোর ৫টার দিকে পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব ওই গ্রামের মো. সৈয়দের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী জানান, ভোরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই আবু তালেব কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে লবণ মাঠে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, বজ্রপাতে একজন যুবকের মৃত্যুর বিষয়ে জেনেছি।







