চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্কের মুখে সালমান-রাম চরণরা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

কদিন আগেই প্রকাশ্যে এসেছে সালমান খানের আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’র পঞ্চম গান ‘ইয়েনতাম্মা’। যেখানে একসঙ্গে নাচতে দেখা গেছে সালমান খান, রাম চরণ ও ভেঙ্কটেশ দাগ্গুবতিকে। কিন্তু এবার সেই গানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

মূলত গানটিতে বিতর্কের শুরু ‘লুঙ্গি’ শব্দটিকে ঘিরে। কেননা গানটির একটি লাইনে বলা হয়েছে ‘নাচেঙ্গে আপনি উঠাকারকে লুঙ্গি’। তবে গানটিতে সালমান সহ অন্যদের যে পোশাকে দেখা যায়, সেটি লুঙ্গি নয়, বরং দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী পোশাক ধুতি। আর তা নিয়েই রীতিমতো উত্তপ্ত দক্ষিণ ভারতের বহু মানুষ।

সম্প্রতি রাজনীতিবিদ এবং প্রাক্তন ক্রিকেটার লক্ষণ শিবরামকৃষ্ণণ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এই বিষয়টি নিয়ে। যেখানে তিনি লিখেছেন, ‘বিষয়টি প্রচণ্ড হাস্যকর এবং দক্ষিণ ভারতের সংস্কৃতির প্রতি অবমাননাকর। এটি (যেটি পরে সালমান-সহ অন্যরা নাচছেন) লুঙ্গি নয়। এটি হল ধুতি। এটি একটি ক্লাসিক্যাল পোশাক। সেটিকে কদর্যভাবে দেখানো হয়েছে।

লক্ষণ শিবরামকৃষ্ণণের সেই পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি এখানেই থামেনি। কেউ বলেছেন, একই সঙ্গে এখানে মন্দির চত্বরে জুতো পরে নাচতে দেখা যাচ্ছে। সেটিও কাম্য নয়। কেউ কেউ বলেছেন, এভাবেই টাকার জন্য সব কিছু করতে পারেন শিল্পীরা।

তবে বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাতেও রাজি নন কেউ কেউ। তাদের বক্তব্য, সিনেমায় এমন অনেক কিছুই চলতে থাকে। কেউ আবার লিখেছেন, শাহ রুখকে নিয়ে বিতর্ক শেষ তো এবার সালমানের পালা শুরু! তবে সব মিলিয়ে গানটিতে যে কথার সঙ্গে সামঞ্জস্যবিহীন পোশাক দেখানোর মতো ভুল করা হয়েছে, সেই বিষয়ে সকলেই এক মত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিসি কা ভাই কিসি কি জানবলিউডরামচরণসালমান খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT