চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তাক্ত লুকে নতুন সিনেমার ঘোষণা সালমান খানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
বিনোদন
A A

কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার, কপাল ফেটে অঝোরে বের হচ্ছে রক্ত, সীমান্তে বিধ্বস্ত এক লুকে দেখা মিললো বলিউড সুপারস্টার সালমান খানের। গতকাল (৪ জুন) সন্ধ্যায় বিরাট ঘোষণা দিলেন বলিউডের এই সুপারস্টার। আগেই জানা গেছে, গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপট নিয়ে নতুন সিনেমা প্রেক্ষাগৃহে আসছে।

এবার সেই সিনেমারই টিজার পোস্টার শেয়ার করে চমক দিলেন সালমান। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন, রক্তাক্ত চেহারা। যেন দীর্ঘদিন বাদে ‘দাবাং’ রূপে বলিউড সুপারস্টারকে দেখে ভীষণ উচ্ছ্বসিত দর্শক-অনুরাগীরাও।

সিনেমার নাম ‘ব্যাটল অব গালওয়ান’। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চীন সংঘাত নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ সিনেমাটি নির্মাণ করেছেন। সেই নির্মাতাই এবার দুই প্রতিবেশী দেশের চাপানোতরের কাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন। যেখানে মূল ভূমিকায় সেনা জওয়ানের চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

জর্ডি প্যাটেল অপূর্বর সঙ্গে সালমানের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপরই বলিউড সুপারস্টারের সঙ্গে সিনেমার চিত্রনাট্য নিয়ে বিস্তর আলোচনা হয় নির্মাতার। অপূর্ব কিছুদিন আগেই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ উপন্যাসের স্বত্ব কিনেছেন। এ সিনেমার চিত্রনাট্য শুনেই নাকি সালমানের বেশ মনে ধরেছিল। শুধু তাই নয়, সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে হবে জেনে ভাইজান বেশ উচ্ছ্বসিতও হয়েছিলেন। এবার ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে সেই সিনেমার ঘোষণা করলেন সালমান খান।

বলিউড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হবে। আর ‘ব্যাটল অব গালওয়ান’র ঝলক দেখেই ভক্তদের ভবিষ্যদ্বাণী, এই সিনেমা ৫০০ কোটি রুপির ব্যবসা করবে, তা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

চলতি বছরে মুক্তি পেয়েছে সালমান খানের ‘সিকান্দার’। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সিনেমাটি। এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তার নতুন সিনেমার ঝলক দেখে তেমনটাই মনে করছেন কেউ কেউ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ব্যাটল অফ গালওয়ান’বলিউড সুপারস্টারসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT