চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’র শোতে প্রকাশ্যে এলো সালমানের ছবির টিজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

পূর্ব ঘোষণা অনুযায়ী আগেই জানা গিয়েছিল শাহরুখের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পাঠান’ মুক্তির দিনই প্রকাশ্যে আসবে সালমানের আসন্ন সিনেমা ‘কিসি কা ভাই, কিসি কি জান’ এর টিজার। তবে বড় পর্দায় ‘পাঠান’ ছবির মুক্তির আগেই যে সালমানের ছবিটির টিজার প্রকাশ্যে এনে দর্শকদের চমকে দেওয়া হবে তা জানা ছিল না অনেকেরই!

যদিও এখনও ছবিটির অফিসিয়াল টিজার মুক্তি পায়নি। কিন্তু তার আগেই প্রেক্ষাগৃহে ‘পাঠান’ ছবি দেখতে যাওয়া শাহরুখ-ভক্তরা আগেই দেখে ফেললেন সালমানের নতুন ছবির ঝলক। যা দেখেই পুরো হল জুড়ে ভরে উঠল সিটি আর চিৎকারে। আপাতত সেই ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে।

১ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারটি শুরু হয়েছে সালমানের মরুভূমির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার দৃশ্য দিয়ে। যেখানে গিয়ে তিনি পূজা হেগড়ের সঙ্গে দেখা করেন। টিজারটি ভরে আছে অ্যাকশন সিন আর ড্রামায়।

প্রায় বেশিরভাগ দর্শকই প্রস্তুত ছিলেন না এমন চমকের জন্য। তাইতো একজন টুইট করেছেন, ‘সৎ স্বীকারোক্তি: আমি আশা করিনি… তবে এটা ব্যাপক টিজার। সব জায়গায় ব্লকবাস্টার বলছে। গায়ে কাঁটা দিল।’

ফারহাদ সামজি পরিচালিত এই অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটিতে সালমান ও পুজা হেগড়ে ছাড়াও আরও অভিনয় করেছেন ভেঙ্কটেশ দাজ্ঞুবতি, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, পালক তিওয়ারি ও শেহনাজ গিল। আসছে ২১ এপ্রিল ঈদে মুক্তি পাবে ছবিটি।

Here’s the official #SalmanKhan ‘s #KisiKaBhaiKisiKiJaanTeaser 🔥🔥#KisiKaBhaiKisiKiJaan pic.twitter.com/GBWGFT8w73

— Devil V!SHAL (@VishalRC007) January 25, 2023


‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মধ্য দিয়ে চার বছর পর ঈদে বড় পর্দায় আসবেন সালমান। সর্বশেষ ‘ভারত’ সিনেমার মধ্য দিয়ে ঈদে সালমানের সিনেমা দেখা গিয়েছিল। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছাড়াও সালমানের হাতে রয়েছে ‘টাইগার থ্রি’। এতে সালমানের সাথে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাসমিকে দেখা যাবে।

Reneta

সূত্র: টাইমস নাও

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিসি কা ভাই কিসি কি জানজগপতি বাবুটিজারপাঠানভূমিকা চাওলারাঘব জুয়ালশাহরুখ খানসালমান খানসিদ্ধার্থ নিগম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মধ্য দিয়ে চার বছর পর ঈদে বড় পর্দায় আসবেন সালমান। সর্বশেষ 'ভারত' সিনেমার মধ্য দিয়ে ঈদে সালমানের সিনেমা দেখা গিয়েছিল। 'কিসি কা ভাই কিসি কি জান' ছাড়াও সালমানের হাতে রয়েছে 'টাইগার থ্রি'। এতে সালমানের সাথে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাসমিকে দেখা যাবে।\r\n\r\nসূত্র: টাইমস নাও","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["বিনোদন"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2023/01/kisika-bhai-2023.jpg","width":1000,"height":580},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}