চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউতে সালমানের বাবা সেলিম খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

হাসপাতালে ভর্তি সালমান খানের বাবা ও বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

এদিন বাবাকে নিয়ে নিজেই হাসপাতালে ছুটে যান সালমান খান। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ঘণ্টাখানেক আগে তিনি বেরিয়ে যান। সালমান ছাড়াও সেলিম খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তার কন্যা আলভিরা খান অগ্নিহোত্রী, অর্পিতা খান এবং জামাই অতুল অগ্নিহোত্রী, আয়ুশ শর্মা।

পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েন এই চিত্রনাট্যকার। হাসপাতাল থেকে বের হওয়ার সময় ফটো সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সালমান। কালো টি-শার্ট ও প্যান্ট পরে কড়া নিরাপত্তার মধ্যে দ্রুত বেরিয়ে যান তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ে।

Banglabid

গত বছর ২৪ নভেম্বরই নিজের ৯০তম জন্মদিন পালন করেছেন সেলিম খান। বলিউডের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য বলে মনে করে সংশ্লিষ্টরা। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তার জুড়ি ‘সেলিম-জাভেদ’ ভারতীয় চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

‘শোলে’, ‘জঞ্জির’, ‘হাতি মেরে সাথি’, ‘দিওয়ার’ কিংবা ‘মিস্টার ইন্ডিয়া’-র মতো কালজয়ী ছবির চিত্রনাট্য তারই কলম থেকে বেরিয়েছে। আটের দশকে একসময় বলিউডকে ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর স্বাদ দিয়েছিলেন এই সেলিম খানই। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন বলিউড তারকা ও অনুরাগীরা।- এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ষীয়ান চিত্রনাট্যকারবলিউডসালমান খানসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT