চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভ নয়, কেবিসি-র সঞ্চালনায় বসতে যাচ্ছেন সালমান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ২৩, মে ২০২৫
বিনোদন
A A

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ মানেই যেন অমিতাভ বচ্চন। তার নামেই বর্তমানে শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে। তার কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব এই শোয়ের সম্পদ হয়ে উঠেছে।

দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। তবে এবার এই দীর্ঘযাত্রায় ইতি টানতে চলেছেন অমিতাভ বচ্চন।

বলিউড হাঙ্গামার এক রিপোর্ট অনুযায়ী, এবার নাকি ‘কেবিসি’র সঞ্চালকের আসনে বসতে চলেছেন সালমান খান। সূত্রের দাবি, সালমানের সঙ্গে নাকি ইতিমধ্যেই শো নির্মাতাদের আলোচনা শুরু হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে, কেবিসি-এর ১৭তম সিজনে সঞ্চালকের আসনে দেখা যাবে ‘ভাইজান’কেই।

সূত্রটি আরও বলছে, অমিতাভ বচ্চন ব্যক্তিগত কারণবশত সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন। এরপর সালমানের কাছেই নাকি যায় প্রস্তাব। এর আগে ২০০৭ সালে তৃতীয় সিজনে শাহরুখ খানও কিছুদিনের জন্য এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন।

যদিও সালমান খান সঞ্চালনায় নতুন নন। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের প্রাণ তিনি। গেল এপ্রিলে সোনি টিভি ‘কেবিসি ১৭’-এর একটি প্রমো প্রকাশ্যে এনেছিল। যেখানে অমিতাভ নিজেই জানান নতুন মরশুমের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যদিও শোয়ের সম্প্রচারের নির্দিষ্ট তারিখ এখনও সামনে আসেনি।

তবে জানা যাচ্ছে, আগস্ট মাসেই টিভি পর্দায় ফিরছে কেবিসি। এখন শুধু দেখার বিষয় জনপ্রিয় এই শো ধরে রাখতে কোন সুপারস্টারের সঙ্গে ফাইনাল কথা হয়, আর যদি সত্যি সালমানকে এই আসনে দেখা যায়, তবে তিনি কতটা দর্শক মন জয় করতে পারেন সেটাই দেখার বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘কৌন বানেগা ক্রোড়পতি’১৭তম সিজনঅমিতাভ বচ্চনকেবিসিভারতের জনপ্রিয় রিয়েলিটি শোসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইতে মৌসুমী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা

জুন ২৪, ২০২৬

গানের পেছনের মানুষকে জানাবে ‘গল্প আছে এখানে…’

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT